Act/Law wise: Judgment of Supreme Court of Bangladesh (AD & HCD)



Civilian Employees in Defence Service (Classification Control and Appeal) Rules, 1961
Section/Order/ Article/Rule/ Regulation Head Note Parties Name Reference/Citation
Rules 7(2), 8(i)(j), 9(4)(c), 13(2)

Civilian Employees in Defence Service (Classification Control and Appeal) Rules, 1961
Rules 7(2), 8(i)(j), 9(4)(c), 13(2)
Constitution of Bangladesh, 1972
Article 135(2)
Misconduct— “কাজেই প্রাথমিক তদন্ত প্রতিবেদনের অনুলিপি তাকে সরবরাহ না করায় আত্মপক্ষ সমর্থনে তার কোন অসুবিধা হয় নাই। তাছাড়া তিনি তার দাখিলী লিখিত বর্ণনায় এরূপ কোন অভিযোগ করেন নাই। কাজেই প্রাথমিক তদন্ত প্রতিবেদনের অনুলিপি সরবরাহ না করায় তর্কিত দন্ডাদেশ দূষিত হয় নাই।
বিধিমালা ১৯৬১ এর ১৩(২) বিধি সংশ্লিষ্ট বিভাগীয় মামলার ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। উক্ত বিধি ধ্বংসাতœক কার্যকলাপের অভিযোগে আনীত বিভাগীয় মামলার তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য। সংশ্লিষ্ট বিভাগীয় মামলার রেসপনডেন্টের বিরুদ্ধে ধ্বংসাতœক কাজে নিয়োজিত থাকার অভিযোগ আনা হয় নাই। তার বিরুদ্ধে অসদাচরনের অপরাধের অভিযোগ আনা হয়েছিল। কাজেই কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত পর্ষদ গঠন না করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত পর্ষদ গঠন করায় রেসপনডেন্টের বিরুদ্ধে আনীত বিভাগীয় মামলাটির কার্যক্রম দূষিত হয় নাই।
তদন্ত পর্ষদ শাস্তির প্রস্তাব করা বিধিমালা ১৯৬১ এর কোন বিধির অধীনে বেআইনী নয়। কাজেই তদন্ত পর্ষদ শাস্তির প্রস্তাব করায় তর্কিত দন্ডাদেশ দূষিত হয় নাই। আগেই বলেছি যে, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের অনুলিপি তাকে সরবরাহ না করায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হতে বঞ্চিত করা হয় নাই এবং যেজন্য ন্যায় বিচারের নীতিমালা ভংগ হয় নাই।
রেসপনডেন্টকে সাক্ষিদের জেরা করার সুযোগ না দেয়া বিধিমালা ১৯৬১ এর ৯(৪)(সি) লংঘিত হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। রেসপনডেন্টের অবর্তমানে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হওয়া ও তাকে সাক্ষীদের জেরা করার সুযোগ না দেয়ার অভিযোগ নথিস্থ কাগজপত্র হতে সমর্থন পাওয়া যায় না। একথা ঠিক নয় যে, তদন্ত প্রতিবেদন সাক্ষ্য ভিত্তিক নয়, অনুমান ভিত্তিক ও অবান্তর। তদন্ত কালে গৃহীত সাক্ষ্যের ভিত্তিতে রেসপনডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ন্যায়ভ্রষ্ট (Perverse) নয়। সংবিধানের ১৩৫(২) অনুচ্ছেদের বা বিধিমালা ১৯৬১ এর ৯(৪) (সি) বিধির বিধান লঙ্ঘিত হবার কথা ঠিক নয়।”
It is the Appellate Division’s considered view that above findings of the Administrative Appellate Tribunal based on materials on record, thus they do not find any illegality and infirmity in the impugned judgment, which can be interfered. .....Ayub Ali Sheikh =VS= Government of Bangladesh, (Civil), 2024(2) [17 LM (AD) 500] ....View Full Judgment

Ayub Ali Sheikh =VS= Government of Bangladesh 17 LM (AD) 500